শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

গরুর গোশত: একটি উপাদেয় খাদ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া ইউসুফ নদভী

অনেক আগের কথা। আমি শাহেদ হারুন এবং জালালুল ইসলাম নদভী লখনৌগামী ট্রেনের অপেক্ষা করছি পশিমবাংলার রাজধানী কলকাতার শামসি গেস্ট হাউজে বসে। রিজার্ভেশন পেতে দেরি হচ্ছিলো। কলকাতায় থাকতে হয়েছিলো সে বার তিন দিন। অপেক্ষা তো কঠিন ও কষ্টকর। কিন্তু আমাদের তিনদিনের অপেক্ষাকে মনে হয়েছে তিন ঘণ্টা! এর কারণ হলো ২টি। প্রাচীন শহর ঘুরে ঘুরে দেখা। ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশব্যঞ্জক নৈশালাপে রাত পার করে দেয়া। এ ছাড়া খিদে লাগলে সোজা হোটেলে গিয়ে গরুর গোশতের ভুনা খাওয়া। সস্তা আঙুর আর নানা ফল তো ছিলোই!

জানতে পেরেছি, কলকাতা ছাড়া গরুর গোশত পাওয়া যায় না। খাওয়াও যায় না। দেবতা জ্ঞান করে গরু নাকি অন্য প্রদেশের হিন্দুরা খায় না। কিন্তু জ্যোতিবসু বেঁকে বসলেন। কী, গরু খেতে বাধাটা কোথায়? কেনো অমন উপাদেয় খাদ্য থেকে মানুষকে বঞ্চিত করা, হ্যাঁ? পশ্চিমবঙ্গে এ সব চলবে না!! মুসলমানের মতো হিন্দুও গরু খাবে! .....

আহা, কী মজা! কলকাতার হোটেলে বসে গরু চাবানো যেনো জান্নাতে বসে পাখির নরোম গোশত গেলা! কী যে স্বাদে ভরা!! কী যে উপাদেয়!!

আচ্ছা, বাংলাদেশের বুকে বসে ৯০% ভাগ মুসলমানের এই হালাল খাদ্যটিকে যারা ‘হারাম’ করার অপচেষ্টায় ‘ব্যাপক লাভবান’ হওয়ার স্বপ্ন দেখছেন, তারা কি কলকাতার হিন্দুদেরকেও নিম্ন প্রজাতি জ্ঞান করেন?

সম্পাদক কিশোর স্বপ্ন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ