দেশে মাদকের প্রকপ অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন প্রবল। শহরের অভিজাত পাড়া থেকে গ্রামের নিম্ন আয়ের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম মাদকাসক্তি। কিশোর থেকে বৃদ্ধ সব বয়সী সবাই আক্রান্ত হচ্ছে এই ভয়াবহতায়।
বিশেষজ্ঞদের মত, আইনের ফাঁক-ফোকর এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বহীনতায় মাদকদ্রব্যের সহজলভ্যতা, জীবনের প্রতি হতাশা পারিবারিক ও সামাজিক দায়বদ্ধতার অভাবেই দেশে মাদকসেবীর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
মাদক ও মাদকাসক্তির কারণ ও প্রতিকার নিয়ে কথা বলেছেন গবেষক ও শিক্ষাবিদ আলেম মাওলানা আবদুর রাজ্জাক নদভী। তার সাথে কথা বলেছেন, জামিল আহমদ।
আওয়ার ইসলাম : মাদকাসক্তির কারণ কি ?
আব্দুর রাজজাক নদভী : মাদকাসক্তি এক সমাজিক মহামারি। বিভিন্ন কারণে মানুষ মাদকাসক্ত হয়। সুনির্দিষ্ট কারণ বলা কঠিন। তবে সর্বসাপেক্ষে তিনটি কারণ বলা যেতে পারে। হতাশা, কৌতূহল এবং কু-সঙ্গ।
হতাশা: হতাশাগ্রস্ত ব্যক্তিদের মাঝেই মাদক গ্রহণের প্রবণতা বেশি লক্ষ করা যায় । কোন করণে মানুষের স্বপ্ন ভঙ্গ হলে মানুষ হতাশাগ্রস্থ হয় আর তখনই মাদক গ্রহণে উৎসাহী হয়ে উঠে। সন্তানদের প্রতি বাবা-মায়ের উদাসীনতাও সন্তানকে হতাশাগ্রস্ত করে। নিজের কর্মক্ষেত্রে উন্নতি করতে না পারা, শিক্ষাক্ষেত্রে কাঙ্খিত ফলাফল করতে না পারা এবং আপনজনের কাছ থেকে কোনো সাপোর্ট না পাওয়া এ সবকিছু মানুষের জীবনে হতাশা সৃষ্টি করে।
মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদক বিরোধী নতুন আইন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী
কৌতূহল : মানুষ সৃষ্টিশীল তাই তাদের মনের ভেতরে কৌতুহল থাকে সবসময়। মাদকে এমন কি আছে, কি করতে পারে ইত্যাদি মনে জাগে। নতুনকে জানার ইচ্ছে এবং আগ্রহ থেকে মাদকের সাথে পরিচয় ঘটায় এবং এভাবেই মাদক গ্রহণে অভ্যস্থ করে তুলে।
কু-সঙ্গ : ‘সৎ সঙ্গে স