শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

পান কেন ও কীভাবে খাবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অনেকেই খেয়ে উঠে পান মুখে পুরে ফেলেন। এতে নাকি তৃপ্তি মেলে ১০০ শতাংশ। কিন্তু জানেন কী? এই পান শুধু তৃপ্তিই দেয় না, বরং স্বাস্থ্যের পক্ষেও বেশ উপকারি এই পান।

১. পান পাচন শক্তি বাড়ায়।
২. গলার সমস্যায় পান খুব উপকারী। আওয়াজ পরিস্কার করতে পান সাহায্য করে।
৩. রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পান সাহায্য করে।
৪. পান খেলে মুখের স্বাদ ফিরে আসে।
৫. হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে পান।
৬. পান খেলে পেট পরিষ্কার হয়।
৭. সর্দি কাশি হলে পানের রসের সাথে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
৮. পানের সাথে গোলমরিচ, লবঙ্গ মিশিয়ে খেলে কাশি কমে যায়।
৯. মুখে ঘা হলে পানের মধ্যে কর্পুর দিয়ে চিবিয়ে খেয়ে বার বার পিক ফেললে লাভ পাওয়া যায়।
১০. পান খাওয়ার ফলে মুখে যে লালার সৃষ্টি হয় তা পাচন শক্তি বৃদ্ধি করে।

তবে পান খাওয়ার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন-
১. পানের সঙ্গে জর্দা মিশিয়ে খেলে পানের সব গুণ নষ্ট হয়ে যায়।
২. সব সময় খাওয়ার পরে পান খাওয়া উচিত। খালি পেটে পান খাওয়া উচিত নয়।
৩. তবে বেশি পান খেলে মুখ ও চোখের রোগ হতে পারে। পানের সঙ্গে বেশি সুপারি খাবেন না।
৪. পানের সঙ্গে বেশি খয়ের খেলে ফুসফুসে ইনফেকশান হয়।
৫. পানে বেশিমাত্রায় চুন খেলে দাঁতের ক্ষতি হয়।
৬. যাদের জ্বর এবং দাঁতের সমস্যায় ভোগেন তাদের পান খাওয়া বন্ধ করে দেওয়া উচিত।
৭. পান উষ্ণ এবং পিত্তকারক। শিশুরা এবং অন্তঃস্বত্ত্বা মহিলাদের পান খাওয়া উচিত নয়।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ