মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

শেরপুরে দুর্নীতির বিরুদ্ধে লালকার্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করতে দুর্নীতিকে লাল কার্ড দেখালো শেরপুরের পাচঁ শতাধিক শিক্ষার্থী।

শেরপুরের শ্রীবরদীর তাতিহাটি আইডিয়াল স্কুলে আজ মঙ্গলবার দুপুরে এ লালকার্ড প্রদর্শন করা হয়।

এ সময় ওই স্কুলের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও তাদের সঙ্গে শপথবাক্য পাঠ করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক আলোচনা ও 'সততা স্টোর' উদ্বোধন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় শ্রীবরদী উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন সততা স্টোরের উদ্বোধন ঘোষণা করেন। বিক্রেতাবিহীন 'সততা স্টোর' থেকে শিক্ষার্থীরা সুলভ মূল্যে শিক্ষা উপকরণ ক্রয় করতে পারবে বলে জানান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহুল আমীন কালাম।

এ সময় স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদলের সভাপতিত্বে অন্যদের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আলম তালুকদার, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যা নিলুফা ইয়াসমিন, একাডেমিক সুপারভাইজার মোশারাফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ