মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

হাসপাতালে মুফতি রুহুল আমীন; দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির, জামিয়া ইসলামিয়া দারুল উলূম খাদেমুল ইসলাম, গওহরডাঙ্গা’র মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি রুহুল আমীন, হার্ট, কিডনিসহ বিভিন্ন রোগে অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার সকালে খাদেমুল ইসলাম বাংলাদেশের প্রচার সচিব মুফতি মুহাম্মদ তাসনিম আওয়ার ইসলামকে বলেন, গতকাল হঠাৎ করেই হুজুর অসুস্থ হয়ে পড়লে রাতেই চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, হুজুরের শরীরে চিকনগুনিয়ার প্রভাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিতের জন্য ডাক্তাররা আজ পরীক্ষা করে জানাবেন।

এদিকে মুফতি রুহুল আমীনের সুস্থতা কামনা করে সবার দোয়া কামনা করেছেন তার ছেলে উসামা আমিন। গতকাল এক ফেসবুক স্ট্যাটাসে তিনি সবার দোয়া কামনা করেন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ