মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

পর্যাপ্ত সংখ্যক হজযাত্রী না পাওয়ার ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পর্যাপ্ত সংখ্যক হজযাত্রী না পাওয়ার কারণে আজ রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও একটি হজ ফ্লাইট বাতিল হয়েছে।

বাতিল হওয়া বিজি-৫০২৭ ফ্লাইটটির আজ রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

জানা গেছে, ফ্লাইটটিতে (বিজি-৫০২৭) ৪০৬ জন হজযাত্রী থাকার কথা ছিল। কিন্তু পর্যাপ্ত সংখ্যক হজযাত্রী না পাওয়ায় ফ্লাইটটি বাতিল করতে হয়েছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, অনেক হজযাত্রীর ভিসাসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এ জন্য তারা নির্ধারিত ফ্লাইটে (বিজি-৫০২৭) যেতে পারছেন না। ফলে ফ্লাইটে দেখা দিয়েছে হজযাত্রী সংকট। এ কারণে ফ্লাইট বাতিল হয়েছে।

গতকাল শনিবারও একই কারণে বিমানের দুটি ফ্লাইট বাতিল হয়। ওই দুই ফ্লাইটে প্রায় ৪০০ জন করে হজযাত্রী বহনের কথা ছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ