শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আফতাবনগর মাদরাসা : সাফল্যের ৩ কারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি শিক্ষা সনদের মান ঘোষণা দেয়ার পর কওমি ধারার ৬টি শিক্ষাবোর্ড নিয়ে গঠিত হয় কওমি শিক্ষা কমিশন ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যা’। কমিশনের অধীনে (১৫ মে থেকে ২৫ মে) প্রথমবারের মতো অনুষ্ঠিত কওমি অঙ্গনের সর্ববৃহৎ পাবলিক পরীক্ষা।

দীর্ঘ দুই মাসের প্রতীক্ষার পর শিক্ষার্থীরা গত ২৫ জুলাই (মঙ্গলবার) হাতে পেয়েছে দাওরায়ে হাদিস (মাস্টার্স) এর ফলাফল। এতে পুরুষ বিভাগে জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম, আফতাবনগর-এর শিক্ষার্থী মো: ইলিয়াছ হুসাইন সারাদেশে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়াও সার্বিক বিবেচনায় জামিয়ার ফলাফল সন্তোষজনক।

জামিয়ার দরস পদ্ধতি ও সফলতার রহস্য নিয়ে মুহতামিম মুফতি মোহাম্মাদ আলী এর সাথে কথা বলেছেন আওয়ার ইসলামের রিপোর্টার  রকিব  মুহাম্মাদ ও শিহাব মাহমুদ।  

আওয়ার ইসলাম: আপনাদের শিক্ষার্থী মাওলানা ইলিয়াছ তো প্রথম স্থান অধিকার করেছে। সার্বিক বিবেচনায় মাদরাসার ফলাফল কেমন হয়েছে?

মুফতি মোহাম্মদ আলী: আলহামদুলিল্লাহ! আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহ ও রহমত যে, আমাদের মাদরাসা থেকে দাওরা হাদিসে (মাস্টার্স) মোট ৬৫ জন পরীক্ষা দিয়েছে। ইলিয়াছ আহমাদ সারা বাংলাদেশে প্রথম হয়েছ্ । এছাড়া আরও ৬ জন মুমতাজ, ১৮ জন যায়্যিদ যিদ্দান, ২১ জনের মত যায়্যিদ, বাকিরা থার্ড ডিভিশন পেয়েছে। আমাদের শিক্ষার্থীরা বেফাকুল মাদারিসিদ্দিনীয়া বাংলাদেশেও প্রত্যাশিত ফলাফল অর্জন করেছে।

 আওয়ার ইসলাম: সম্মিলতভাবে ৬টি বোর্ডর শিক্ষার্থী অভিন্ন প্রশ্নপত্রে আল-হাইআতুল উলয়ার  অধীনে পরীক্ষা দিলে শিক্ষার মান কতোটা বাড়বে মনে করেন?

মুফতি মোহাম্মদন আলী: অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশের কওমি মাদরাসার শিক্ষার্থীরা সম্মিলিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে; আমি মনে করে এটা হাইআতুল উলয়ার প্রথম সাফল্য। আর এরই মাধ্যমে সারা বাংলাদেশের সব মাদরাসাগুলোর শিক্ষার মান এক ও অভিন্ন হবে বলে আশা করছি।এটাও বড় একটি সফলতা।

আল আকসা ইসরাইলের অভ্যন্তরীণ বিষয় নয়; সমগ্র মুসলিম à¦