শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বাবার ইচ্ছায় কুরআনের হাফেজ হন তাজউদ্দীন আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান: ২৩ জুলাই স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯২ তম জন্মদিন। বাংলাদেশের ইতিহাসে একজন সৎ ও মেধাবী রাজনীতিবিদ হিসেবে যাদের নাম স্মরণীয় তাদের মাঝে অন্যতম ছিলেন জননেতা তাজউদ্দীন আহমদ।

১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী মোঃ ইয়াসিন খান এবং মায়ের নাম মেহেরুননেসা খান।

প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ছিলেন একজন হাফেজ কুরআন। তিনি তার বাবার কাছেই পবিত্র কুরআন শিক্ষা শুরু করেন। তার বাবা জেনালের শিক্ষা অপছন্দ করতেন। এজন্য তিনি তাজউদ্দীনকে দীনি শিক্ষায় শিক্ষিত করার মনস্ত করেন।

তাজউদ্দীন আহমদের আরবি ও হিফজ শিক্ষা বিষয়ে তথ্য পাওয়া যায় তার মেয়ে শারমিন আহমদ রিতি’র লেখা “তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা” বইতে। বইয়ের পরিশিষ্টে তাজউদ্দীন সম্পর্কে পরিবারের স্মৃতিচারণভিত্তিক সাক্ষাৎকার নেয়া হয়। সেখানেই উঠে আসে এ তথ্য।

বইটির ২৪২ নম্বর পৃষ্ঠায় ছাপা হয় শারমিন আহমদের ফুফু অর্থাৎ তাজউদ্দীন আহমদের বড় বোন সুফিয়া খাতুনের স্মৃতিচারণ। যেটি নেয়া হয়েছিল ১৯৮৭ সালের ১০ জুলাই।

সুফিয়া খাতুনের স্মৃতিচারণ শারমিন আহমদ নিজের ভাষায় এভাবেই তুলে ধরেন- “বড়ফুফু আব্বুকে বড় হয়ে উঠতে দেখেন দায়িত্বশীল, শান্ত সংযমী, মিতভাষী ও স্নেহপরায়ণ মানুষ রূপে। তার মধুর স্বাভাব ও চারিত্রিক গুণাবলির কারণে তিনি ছিলেন ‘সকলের নয়নের মণি’। তিনি বাল্যকাল থেকেই গাছপালার পরিচর্যা খুব পছন্দ করতেন। গরু বাছুরেরও দেখাশোনা করতেন দায়িত্ব সহকারে। আব্বুর প্রিয় মিষ্টি ছিল গুড়। ব্রিটিশ আমলে হিন্দু-মুসলিম সকলের মধ্যেই ধুতি পরার রেওয়াজ ছিল। আব্বুও বাল্য বয়সে ঘরে ধুতি পরতেন। দাদা জেনারেল শিক্ষা অপছন্দ করতেন। ওনার ইচ্ছা ছিল আব্বুকে কুরআনে হাফেজ করা। দাদার তত্ত্বাবধানে নিজ গৃহে প্রতিষ্ঠিত মক্তবে আব্বু বাল্যবয়সেই ১১ পারা পর্যন্ত কুরআন হেফ