মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

দিনভর আটকে রেখে আদিলুরকে বাংলাদেশে ফেরত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে আটক মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে দেশটিতে প্রবেশের অনুমতি না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বিমানবন্দরে দিনভর আটকে রাখা হয়েছিল তাকে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আদিলুর রহমান ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান।

‘অধিকার’ পরিচালক নাসির উদ্দিন এলান এ তথ্য জানিয়েছেন।

অ্যান্টি ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্কের (এডিপিএন) আয়োজনে একটি সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান আদিলুর। কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ইমিগ্রেশনের হাজতখানা নিয়ে যায়।

আদিলুরকে আটক করার পর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (ফোরাম-এশিয়া) তার মুক্তির দাবি জানায়। আদিলুর ওই ফোরামের ভাইস-চেয়ারম্যান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ