মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

বন্যার্তদের ১২ হাজার টন চাল, পৌনে ৪ কোটি টাকা দিয়েছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বন্যাকবলিত মানুষের জন্য এ পর্যন্ত ১২ হাজার মেট্রিক টন চাল, তিন কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

সরবরাহ করা হয়েছে ৫০ হাজার প্যাকেট শুকনা খাবার। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি নির্মাণে তিন হাজার বান্ডিল ঢেউটিন ও ৯০ লাখ টাকা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ তথ্য জানান। এ সময় তিনি বন্যার্তদের ঋণের কিস্তি আদায় না করতে অনুরোধ জানিয়েছেন। মায়া বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর ইজিপিপি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বিভিন্ন এলাকা ঘুরে এসে মন্ত্রী জানান, উত্তরে পানি কমতে শুরু করেছে, তবে এই পানি এসে দেশের মধ্যাঞ্চল ও নিম্নাঞ্চলে বন্যা ও নদী ভাঙন সৃষ্টি করতে পারে। এ জন্য সরকারের যাবতীয় প্রস্তুতি রয়েছে বলে জানান মন্ত্রী। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ