সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘স্বামী জমা রাখার’ বাক্স বানালো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্ত্রী ঘুরে ঘুরে শপিং করছেন, আর স্বামী রাজ্যের বিরক্তি নিয়ে পেছন পেছন ঘুরছেন। চীনে এ অবস্থার অবসান হতে চলেছে। দেশটির একটি মলে ‘স্বামী জমা রাখার’ ব্যবস্থা করা হয়েছে। দেশটির দৈনিক ‘দ্য পেপার’-এর বরাত দিয়ে বিবিসি জানায়, সাংহাইয়ের দ্য গ্লোবাল হার্বার মলে কাচের ছোট ছোট বাক্স তৈরি করা হয়েছে। যে স্বামীরা স্ত্রীর সঙ্গে দোকানে ঘুরতে চান না তারা ওই বাক্সগুলোতে বসে সময় কাটাতে পারবেন।

প্রতিটি বাক্সে একটি চেয়ার, মনিটর, কম্পিউটার এবং গেমপ্যাড রয়েছে। সেখানে বসে স্বামীরা টিভি দেখার পাশাপাশি চাইলে ৯০ দশকের কম্পিউটার গেমসগুলো খেলতে পারবে। মল কর্তৃপক্ষ জানান, আপাতত তারা বিনামূল্যে এই সেবা দিচ্ছে। তবে ভবিষ্যতে এ জন্য তারা স্বল্পমূল্যের টিকিটের ব্যবস্থা করবে। ‘স্বামী জমা রাখার’ বাক্স ব্যবহার করেছেন এমন কয়েকজন একে চমৎকার পরিকল্পনা বলে বর্ণনা করেছেন। তাদের একজন ইয়ং। তিনি দ্য পেপারকে বলেন, বাক্সগুলো সত্যিই দারুণ। আমি মাত্রই একটি গেমস  খেলেছি। আমার মনে হয়েছে আমি আবারও স্কুল জীবনে ফিরে গেছি।

উ নামে আরেকজন পরিকল্পনাটি ভালো বললেও এখানে উন্নতির আরও সুযোগ আছে বলে মনে করেন তিনি। ‘বাক্সগুলোতে বায়ু চলাচল বা শীতাতপ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। আমি সেখানে বসে পাঁচ মিনিট খেলার পরই ঘেমে নেয়ে উঠি। ’ এই বাক্সগুলো নিয়ে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র মন্তব্য এসেছে। অনেকে এগুলো স্বামীদের জন্য বিড়ম্বনার হাত থেকে বাঁচার উপায় বললেও বিপরীত মতও আছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ