বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পশ্চিমবঙ্গে কওমি মাদরাসার উপর বাড়ছে গোয়েন্দা নজরদারি, বন্ধ হতে পারে অসংখ্য প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সংঘাতের পর রাজ্যের মাদরাসাগুলোর উপর গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে সরকার। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস-এর এক প্রতিবেদনে এমনটিই প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বসিরহাটে এক কিশোরের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়৷ দুই গোষ্ঠীর সংঘর্ষে একজনের মৃত্যু ও হয়৷ শুধুমাত্র একটি সংঘর্ষের ঘটনা নয়৷ এর আগে হাওড়ার ধূলাগড় বা মালদার কালিয়াচকেও উত্তেজনা ছড়ায়৷

রাজ্য সরকার মনে করছে এসব সংঘর্ষে মাদরাসাগুলোর সংশ্লিষ্টতা থাকতে পারে। সেই সন্দেহ থেকে ইতিমধ্যে মাদরাসাগুলোর একটি তালিকা তৈরি করেছে সরকার।  তালিকা অনুযায়ী এসব মাদরাসার উপর গোয়েন্দারা নজরদারি চালাবে বলে দাবি করা হয়েছে হিন্দুস্থান টাইমসের ওই প্রতিবেদনে৷

মাদরাসার নামে থাকতে পারবে না ‘ক্যাডেট’ ও ‘ইন্টারন্যাশনাল’ শব্দ

রাজ্যে সব মিলিয়ে ছ’হাজার মাদ্রাসা রয়েছে৷ এর মধ্যে ৯০ শতাংশ মাদ্রাসাই সরকারের নজরদারির বাইরে৷ এমনকি সরকারি কোনও সাহায্যও বা সুযোগ সুবিধার বাইরে৷ সরকারি নজরদারি ও নিয়ন্ত্রণের বাইরে থাকা মাদরাসাগুলোর উপরই মূলত নজরদারি চালানো হবে।

এর আগে ২০০২ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ওই বিষষয়টি নিয়ে তখন সরব হয়েছিলেন৷ সেই সময় প্রশাসনের উদ্যোগে বেশ কিছু মাদরাসা বেআইনি বলে বন্ধ করে দেয়া হয়। এবার অসংখ্য মাদরাসা বন্ধের আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর ডটকম

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ