বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

জাতীয় নির্বাচনের রোড দেখছেন না বিএনপি, তাই ম্যাপ প্রত্যাখান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে রোড দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘যেখানে আগামী নির্বাচনের রোড দেখতে পাচ্ছি না সেখানে ম্যাপ ঘোষণা করে কী হবে? সহায়ক সরকার নিয়ে আলোচনা না করে রোডম্যাপ ঘোষণা করে সংকট নিরসন হবে না।’
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর মির্জা ফখরুল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ ব্যাপারে আলাপ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘ইসি ও সরকারের আচরণের ওপর নির্ভর করবে বিএনপি ইসির সংলাপে যাবে কী না। কারণ বিএনপি বরাবরই বলে আসছে নির্বাচন হতে হবে সহায়ক সরকারের অধীনে। অন্যথায় নির্বাচন সুষ্ঠু হবে না। কাজেই সমস্যা সমাধান না করে ঘোষিত নির্বাচনী রোডম্যাপ কোনো কাজে আসবে না।’
দলীয় ফোরামে আলোচনার পর নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী রোডম্যাপের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান বিএনপি মহাসচিব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ