বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ছাত্রসমাজের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম  ইসলামী বিদ্যাপীঠ আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর সহযোগী মহাপরিচালক হিসেবে আল্লামা জুনায়েদ বাবুনগরী ও শিক্ষা সচিব হিসাবে মুফতী নূর আহমদ মনোনীত হওয়ায় বাংলাদেশ ইসলামী  ছাত্রসমাজ অভিনন্দন ও মুবারকবাদ জানিয়েছেন।

মাদরাসা পরিচালনা পরিষদের সর্বোচ্চ নীতি নির্ধরানী ফোরম মজলিসে শুরার দীর্ঘ আলোচনা শেষে  যুগান্তকারী সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য মজলিসে শুরার সম্মানিত সদ্যসবৃন্দ এবং বর্তমান মহাপরিচালক তওহিদী  জনতার প্রাণের স্পন্দন শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী দা. বা. কে ও ধন্যবাদ জানান।

আজ বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি আবদুল্লাহ আল মাসুদ খান ও মহাসচিব হাফেজ মুহাম্মাদ নুরুজ্জামান এক যুক্ত বিবৃতিতে বলেন,  দেশের সর্বশ্রেষ্ঠ ও ঐতিহ্যবাহী এই মাদরাসার গৌরবোজ্জল অতীত ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে, যুগশ্রেষ্ঠ প্রথিতযশা-খ্যাতনামা মুহাদ্দিস, সর্বজন শ্রদ্ধেয় ও জনপ্রিয় আলেমেদ্বীন অতীত সময়ে মাদরাসার গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করে এসেছেন।  সে দৃষ্টিতে আল্লামা বাবুনগরীই ছিলেন এই পদের জন্য সবচেয়ে যোগ্য ও গ্রহণীয় ব্যক্তিত্ব।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ