শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিশরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৩ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরের রাজধানী কায়রোতে বাংলাদেশি মালিকালাধীন এক সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন।

নিহত বাংলাদেশির নাম হাফেজ মাওলানা নুর মোহাম্মদ। গতকাল বৃহস্পতিবার ভোরে কায়রোর মার্গের খানকা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ রাজধানীর মিরপুরস্থ এক মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর ৫টায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানার দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই এক বাংলাদেশিসহ তিনজনের মৃত্যু হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে কারখানার মালিক বাচ্চুকে গ্রেপ্তার করে মিশরীয় পুলিশ।

এদিকে অনেকের অভিযোগ, কারখানার মেইন গেট বাইরে থেকে বন্ধ করে মালিক বাচ্চু চাবি বাসায় নিয়ে গিয়েছিল।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ