শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

কলা খাওয়া প্রতিদিন প্রয়োজন কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ছোটো বড় সবাই কলা খেতে পছন্দ করে। বিশেষ করে যারা নিয়মিত অফিস করেন বা শারীরিক পরিশ্রম করেন তাদের অবশ্যই প্রতিদিন কলা খাওয়া উচিত। দিনে কম করে হলেও একটি করে কলা খাওয়ার বেশ উপকারিতা রয়েছে। এক গবেষণায় দেখা গেছে, রোজ একটি করে কলা খেলে চোখের সমস্যা দূর হয়।

কলায় রয়েছে ক্যারোটিনয়েড নামে একটি উপাদান যা দেহে ভিটামিন 'এ' তৈরিতে সাহায্য করে। চোখকে সুস্থ রাখতে এই ভিটামিনের ভূমিকা অনস্বীকার্য। তবে শুধু চোখের সমস্যাই নয়, ডায়াবেটিস, কার্ডিওভাসকুলার বিভিন্ন সমস্যা, ক্যান্সারের মতো বেশ কিছু ক্রনিক রোগও প্রতিরোধ করে ক্যারোটিনয়েড।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির ‌'জার্নাল অব এগ্রিকালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রি'তে সম্প্রতি গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।

অনেকে মনে করেন কলা খেলে মেদ বেড়ে যায়। তবে বিশেষজ্ঞরা বলেন নিতান্তই ভূল ধারণা।বরং প্রতিদিন একটি করে কলা খেলে বিভিন্ন রোগ থেকে বাঁচা যায়।

জেনে নিন প্রতিদিন কলা খাওয়া জরুরি কেন-

* কলাতে রয়েছে ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, ম্যাংগানিজ, ভিটামিন সি, বি৬, কার্বোহাইড্রেট ও প্রোটিন। খুব সামান্য ফ্যাট রয়েছে কলায়। ফলে প্রতিদিন নিশ্চিন্তে খেতে পারেন স্বাস্থ্যকর ফল কলা।

* রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে কলা।

* কলাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। ফলে প্রতিদিন কলা খেলে দূর হয় হজমের গণ্ডগোল।

* কলায় থাকা পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও দূরে রাখে হৃদরোগ থেকে।

* ওজন কমাতে চাইলে প্রতিদিন সকালে একটি করে কলা খান।

* ক্ষুধা লাগলে ঝটপট একটি কলা খেয়ে নিন। এটি তাৎক্ষণিক শক্তি জোগাবে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ