সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

বিসিবি আমার কিছুই করতে পারবে না: ক্রিকেটার শহীদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ক্রিকেটার শহীদের বিরুদ্ধে স্ত্রীকে নির্চাতন করার অভিযোগ মিডিয়ায় প্রকাশ পেয়েছে বেশ কদিন আগেই। এবার তার স্ত্রী ফারজানা আকতার বাংলাদেশে ক্রিকেট বোর্ডে (বিসিবি) লিখিত অভিযোগ দিয়েছে।

এ সময় শহীদ তাকে (ফারজানা) ফোন দিয়ে বোর্ডে যেতে নিষেধ করেন। এ সময় শহীদ বলেন, ‘বিসিবি আমার কিছুই করতে পারবে না। আমি এখানে খেলতে আসছি, তারা আমার খেলা দেখবে। পারিবারিক কোনো বিষয় তারা দেখবে না।’

আজ (রোববার) বিসিবিতে অভিযোগ জমা দেয়ার আগে লাউঞ্জে বসে থাকার সময় ফারজানাকে ফোন দেন শহীদ। এ সময় দুই দফায় তাদের মাঝে প্রায় ২০ মিনিটের মতো কথা হয়। শহীদ বারবার তার স্ত্রীকে বোর্ডে অভিযোগ দিতে মানা করেন এবং চলে যেতে বলেন। চলে না গেলে আর কোনো দিন সংসার করবেন না বলেও স্ত্রীকে হুমকি দেন।

নগ্ন ছবি প্রকাশ মামলায় গ্রেফতারের পর ১ দিনের রিমান্ডে ক্রিকেটার সানি

জবাবে ফারজানা বলেন, এসে নিয়ে যেতে। ব্যস্ততার কথা বলে শহীদ ফোন রেখে দেন প্রথম দফায়। পরে আবারও ফোন দিয়ে শহীদ ফারজানাকে চলে যেতে বলেন।

গত ২৩ জুন তাকে শ্বশুরবাড়ি থেকে বে করে দেয়া হয়েছে বলেও সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ফারজানা। তিনি বলেন, দুই সন্তান নিয়ে তিনি সরাসরি মুন্সিগঞ্জের বাবার বাড়ি থেকে এখানে এসেছেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ডেকে নিয়ে শহীদের স্ত্রী ফারজানার সঙ্গে আলোচনা করেন। বিসিবির কাছে অভিযোগ জমা দিয়ে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিসিবি আশ্বাস দিয়েছে সমস্যার সমাধান করবে। ততদিন বিসিবির সঙ্গে তাকে যোগাযোগ রাখতে বলেছেন। তবে বিসিবি সমস্যার সমাধান করতে না পারলে মামলা করবেন বলে জানিয়েছেন শহীদের স্ত্রী ফারজানা আক্তার।

২০১১ সালের ২৪ জুন ফারজানা-শহীদ বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে ফারজানা তার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জের তল্লায় বসবাস করছিলেন। প্রথম তিন বছর তাদের ভালোই কাটছিল।

জাতীয় দলে খেলা শুরু করার পর থেকেই বদলে যেতে শুরু করেন। বিভিন্ন মেয়েদের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে।

উল্লেখ্য, শহীদ বাংলাদেশ জাতীয় দলের হয়ে পাঁচটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলেছেন। গত নভেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেন শহীদ। ইনজুরিতে পড়ায় এরপর তার মাঠে ফেরা হয়নি। হাঁটুতে অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ