মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ছোট পুলিশের বড় কীর্তি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এস এম নাহিদুর রহমান :  আজ শুক্রবার সকাল ১১ টায়  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুরে অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস ডোবায় পড়ে যায়। দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়া তখন রাস্তায় ট্রাফিক সামলাতে ব্যস্ত।

অবস্থার ভয়াবহতা ভেবে নিজের জীবনের কথা চিন্তা না করেই পুলিশের এই ভারী ভারী পোশাক নিয়েই পিচপা হননি বরং পচা ও গন্ধযুক্ত ময়লা ডোবার পানিতে লাফিয়ে পড়েন পারভেজ।

একে একে গাড়ির জানালার গ্লাস গুলো ভেঙ্গে দেন যেন সহজে গাড়ির যাত্রীরা বেরিয়ে আসতে পারে। এরপর নিজেই চলে যান গাড়ির ভেতর। ডুব দিয়ে বের করে আনেন ৭ মাসের এক শিশুকে। গাড়ির ভেতর আটকে পড়া ৫ নারীসহ ১০/১২ জন যাত্রীকে উদ্ধার করেন। স্থানীয় জনগণও তাঁকে উদ্ধার কাজে সহযোগিতা করে। দূর্ঘটনায় অনেকে আহত হলেও কেউ মারা যায়নি।


কনস্টেবল পারভেজ মিয়ার সাহসিকতা দেখে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ ১০ হাজার টাকা, স্থানীয় পেন্নাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৫ হাজার টাকা পুরষ্কার ঘোষনা করেন।

এই ১৫ হাজার টাকা দিয়ে পারভেজ কি করবেন জানিনা। বাড়িতে পাঠালে বড় জোড় একমাসের বাজার খরচ হতে পারে। কিন্তু যে ঝুকিটা নিলেন তাতে জীবনটা হারালে ওই পরিবারটা হয়তো ১৫ বছরেও ঘুরে দাঁড়াতে পারত না।

পুলিশের চাকরিতে কনস্টেবল পোস্টটা অনেক ছোট্ট। কিন্তু ছোট্ট চাকরির ছোট্ট সুবিধায় আটকে থাকেননি তিনি। প্রমাণ করেছেন অনেক পুলিশ আসলেই জনগণের বন্ধু।

-এজেড