সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

একজন আলেমের মৃত্যু যেন একটি আলমের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. আ ফ ম খালিদ হোসাইন

বাংলাদেশের একজন প্রথমসারির আলেম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন আল্লামা মুস্তফা আল হুসাইনী। বাংলাদেশে মুফাচ্ছিরে কুরআন বলতে আমরা আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রহ. এবং আল্লামা মুস্তফা আল হুসাইনীকেই জানতাম। কুরআন সুন্নার সুক্ষ্ণাতিকসুক্ষ্ণ তাফসির পেশ করতেন তিনি। এমন একজন আলেমের মৃত্যু যেন একটি আলমের (পৃথিবীর) মৃত্যু!

বাংলাদেশে এমন কোনো থানা গ্রাম নেই যেখানে তিনি দ্বীনের দাওয়াত নিয়ে যাননি! টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া দ্বীনি তাকাজায় চুষে বেড়িয়েছেন তিনি।

মৃত্যুর ছয়মাস পূর্বে হযরতের সাথে নোয়াখালী চাটখিল আমার দেখা হয় এক প্রোগ্রামে। তিনি আমাকে ভালবাসতেন, স্নেহ করতেন, তাই সেদিন কাছে টেনে আমার কুপালে চুমো এঁকে দিয়েছিলেন। আবদার করে জানতে চেয়েছেন খতিবে আজম আল্লামা ছিদ্দিক রহ. এর জীবনীগ্রন্থ বের হয়েছে কি না। আমি জানালাম না এখনো বের হয়নি, ইনাশাআল্লাহ দ্রুত বের হবে। হযরত জানতে চায়লেন মৃত্যুর আগে দেখে যেতে পারব কি না। আমি আশ্বস্ততার সাথে জানালাম, ইনাশাআল্লাহ পারবেন।

আজ শুধু আফসোস হয়, আসলেই তিনি গ্রন্থটি দেখে যেতে পারলেন না।

হালিশহর বাসস্ট্যান্ড হযরত ওসমানগণী জামে মসজিদে, জুমার খুৎবা এবং নামাজের পর বিশিষ্ট আলেম ও দাঈ ড. আ ফ ম খালিদ হোসাইন এ অভিব্যক্তি ব্যক্ত করেন পরম আকুলতা নিয়ে। পরে আল্লামা মুস্তফা আল হুসাইনী রহ. এর মাকামোচ্চতায় মুনাজাত করেন।

এ ক্ষণজন্মা মনীষির জন্য কত মানুষ কাঁদল, সবার সাথে কেঁদে ওঠল আমার অবুঝ মনও, ঝরল বিরহজল।

আকাবির ওলামাদের নমুনা ছিলেন মোস্তাফা আল হুসাইনী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ