শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সুদ খাওয়ার অপকৌশল বাই বিল ওয়াফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মুহাম্মাদ শোয়াইব

‘বাই বিল ওয়াফা’ শব্দটি আরবি। এর দ্বারা বিশেষ একটি লেনদেনকে বোঝানো হয়। ‘বাই বিল ওয়াফা’ বলা হয় কোনো জিনিস এ শর্তে বিক্রি করা যে, নির্ধারিত কিছুদিন পর ওই জিনিসটি বিক্রিত মূল্যে ফেরত দেবে। কারও টাকা প্রয়োজন হলে সে তার মালিকানাধীন কোনো সম্পদ বা পণ্য এ শর্তে বিক্রি করে দেয়, যে মূল্যে বিক্রি করেছে পরবর্তী সময় সেই মূল্য পরিশোধ করে দিলে ক্রেতা তার পণ্য ফেরত দেবে। এ শর্তটি আকদ চলাকালীন যুক্ত করা হতে পারে কিংবা আকদ সম্পন্ন করার আগেই যুক্ত করা হয়ে থাকে। যেমন কারও ১ লাখ টাকার প্রয়োজন। কোনো সম্পদশালীর সঙ্গে সে এ চুক্তিতে আবদ্ধ হয়েছে যে, সে তার একটি মালিকানাধীন জমি ১ লাখ টাকার বিনিময়ে বিক্রি করবে। শর্ত হলো, যখন বিক্রেতা ১ লাখ টাকা ফেরত দেবে, তখন ক্রেতা তার জমি ফেরত দেবে। এ ধরনের চুক্তিকে বাই বিল ওয়াফা বলা হয়। কারণ এখানে প্রত্যেকে অপরের প্রতি যে চুক্তি ছিল, তা পূরণ করে থাকে। (মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ, ধারা-১১৮)।

এর আরও কয়েকটি নাম রয়েছে। যেমন বাইউল আমানাহ, বাইউল মুআমালা, বাইউল ইতায়াহ।

এ বেচাকেনাটি হানাফি ওলামায়ে কেরামের কাছে সর্বপ্রথম হিজরির পঞ্চম শতাব্দী তথা ঈসায়ি একাদশ শতকে আত্মপ্রকাশ করে। মানুষের প্রয়োজনেই এ ধরনের একটি বেচাকেনার আত্মপ্রকাশ ঘটেছে। কারণ বিভিন্ন সময় মানুষের ঋণ নেয়ার প্রয়োজন হয়। আবার ঋণদাতাও উপকার লাভ ছাড়া সাধারণত ঋণ দিতে প্রস্তুত থাকে না। তাই প্রাচীনকাল থেকেই বন্ধকের মাধ্যমে ঋণ নেয়ার প্রচলন ছিল। অর্থাৎ কোনো কিছু বন্ধক রেখে ঋণ নেয়া হতো। এতে ঋণদাতা বন্ধকি দ্রব্য দ্বারা উপকৃত হতে পারত। আবার যখন ঋণগ্রহীতা ঋণের টাকা ফেরত দিত, তখন ঋণদাতাও বন্ধকি দ্রব্যটি ফেরত দিয়ে দিত। কিন্তু সমস্যা হলো, ঋণদাতার জন্য বন্ধকি বস্তু থেকে উপকার হাসিল করা জায়েজ নয়। ঋণ দিয়ে অতিরিক্ত মুনাফা নেয়াও জায়েজ নয়। সুতরাং ঋণ দিয়ে কিছু মুনাফাও যাতে কামানো যায় আবার এ মুনাফা যাতে ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধও না হয়- এ দ্বিমুখী চিন্তা থেকে উৎপত্তি হয় বাই বিল ওয়াফা, যা সুদ গ্রহণের একটি সুস্পষ্ট কৌশল। বাই বিল ওয়াফাতে বন্ধক রেখে ঋণ দেয়ার পরিবর্তে বন্ধকি à