সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী

কাবা’র উপর অশ্লীল ছবি বসিয়ে ফেসবুকে পোস্ট: উত্তপ্ত ভারত, যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাকিব, বসিরহাট, ভারত: ভারতের বসিরহাটে জনগণের বিক্ষোভের মুখে সৌভিক সরকার নামক এক যুবককে কাবা শরীফের উপরে নোংরা ছবি বসিয়ে পোস্ট করার দায়ে গ্রেফতার করা হয়েছে।

সৌভিক সরকার কাবা শরীফের উপরে অশ্লীল ফটো যুক্ত তার ফেসবুক টাইমলাইনে পোস্ট করে। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ বিক্ষোভে রাস্তায় নেমে পড়ে।

গত সোমবার ৩ জুন বসিরহাট হাট জেলার রুদ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।

ভারতের বিভিন্ন ইসলামী সংগঠন ও সাধারণ জনতার আন্দোলনের তীব্রতায় গতকাল (৪জুন) রাত তিনটা নাগাদ পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বসিরহাট আদালতে পাঠালে এক সপ্তাহ জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়।

ওদিকে ফেসবুকে ছবিটি ভাইরাল হয়ে গেলে, গতকাল ভোরে বসিরহাট জেলার সর্বত্র রাস্তা অবরোধ ও জনতার চাপের মুখে পরে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

এছারাও সকাল ছয়টার দিকে হাসনাবাদ থেকে কলকতাগামী ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। এ বিষয়ে প্রশাসনের সথে কথা বলতে চাইলে তারা কোন মন্তব্য করতে রাজি হয় নি।

সর্বশেষ জানা যায়,বিকাল চারটার দিকে অবরোধ উঠিয়ে নেয়া হয়।

আল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের সাধারন সম্পাদক,আব্দুল মাতিন জানান,"আমরা আইনের প্রতি শ্রদ্ধারেখে আপাতত আন্দোলন স্থগিত রেখেছি।আসামীকে সর্বচ্চ শাস্তিদানে বিলম্ব করলে, সমাবেশ ও তীব্র আন্দোলনে নামব।"

স্বাভাবিক ভাবে ভারতের মুসলমানদের তেমন আন্দোলনে দেখা যায় না।কিন্তু এই ইস্যুতে আমজনতার ঐক্যবদ্ধ আন্দোলনকে ছোট করে দেখছেন না সুশীল সমাজ।

অনেকের মন্তব্য, এটা এক দিনের ক্ষোভ নয়।একের পর এক গোরাক্ষার নামে মুসলিম হত্যা,সামাজিক ও রাজনৈতিক ভাবে কোনঠাসা কারা, এসবকিছুর একটা বিরূপ পতিক্রিয়া সৃষ্টি করেছে জনমনে।এভাবে চলতে থাকলে পরিস্থিতি চরমরূপ ধারন করতে পারে।তাই সময় থাকতে প্রশাসনকে সজাগ হতে হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ