সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

আফরোজা রিতুর তিনটি কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুমি

তোমার কণ্ঠে আশ্চর্য একটা মায়া আছে
যখন তোমাকে দেখি ততোটা প্রেম জাগে না
তোমার চলা, চেহারা কোনোটাই টানে না।

যখন কথা বলে ভালোবেসে ফেলি।
তোমার কন্ঠে কবিতার সুর খুঁজে পাই
যখন কথা বলো পাঠকের মতো শুনি
আচ্ছা! তুমি কি কবি?
নাকি কন্ঠ শিল্পী?

যতোক্ষণ কথা বলো-
নিজেকে নিরাপদ ভাবি
নিশ্চুপ হলে ভয় লাগে।

তোমার চেহারা দেখে মনে হয়
ভয়ার্ত কিছু মিশে আছে।
তুমি চুপ করে থেকো না কোনোদিন।

বসন্ত আসবে

আশার প্রদীপ জ্বেলে
জীবনের উল্টোপথে দিন গুনি।
গুণতে গুণতে চোখের নিচে পড়লো কালো দাগ
আর মাথার চুল হয়ে গেলো বৃদ্ধ বয়সী
ঠিক বাবার সাদা পাঞ্জাবীর রঙের মতো।

পরিবর্তনের ‍শুরায় ঘোরের মাঝে কেটে গেলো অপেক্ষার দিনগুলো।
তবুও মনে হয় বসন্ত আসবে
আরো অপেক্ষা করা উচিৎ।

দুরত্ব

যতোদূরে তাড়িয়ে দাও
ততোই কাছে টানি।
জানি না কেনো যেনো দূরে চলে যেতে চাইলেই
দূরত্ব আর লজ্জ্বা কমে আসে।

বারবার মনে মনে শপথ করি-
আর ফিরে আসবো না
কখনো না।
কিন্তু তোমার দূরে ঢেলে দেওয়ার মাঝে অসম্ভব একটা পিছু টান আছে।
তাইতো আড়ালে থাকতে চাইলেও
কাছে চলে আসি।

ছোটগল্প । সুলতানা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ