বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এইচএসসির ফল ২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল দেওয়া হতে পারে। এই তিনদিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ধরে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চেয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী এই তিনদিন অথবা এর আগে বা পরে যেদিন সময় দিবেন সেদিনই ফলাফল প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

রেওয়াজ অনুযায়ী পাবলিক পরীক্ষার ফলাফলের অনুলিপি সর্বপ্রথম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এরপরই সকলের জন্য ফলাফল উন্মুক্ত করা হয়।

২০১৭ সালের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা গত ১৫ মে শেষ হয়। আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে। গত কয়েক বছর যাবত্ পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়। সেই হিসেবে আগামী ২৪ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। তাই আগামী ২২ থেকে ২৪ জুলাইয়ের যে কোনো দিন প্রধানমন্ত্রীর সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ