সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী

আবারো ফ্রান্সে মসজিদে সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডনের একটি মসজিদে গাড়ি হামলার রেশ কাটতে না কাটতেই মাত্র কয়েকদিন আগে প্যারিসের একটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়। এবার আক্রান্ত ফ্রান্সের একটি মসজিদ।

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের আরাহামা মসজিদের সামনে বন্দুকধারীরা হামলা চালালে প্রায় আটজন আহত হয়েছেন। সোমবার ফরাসি পুলিশকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার স্থানীয় সময় রাতে মুসল্লিরা নামাজ শেষে বের হচ্ছিলেন। সে সময় হুডি পড়া দুইজন মসজিদের সামনে বন্দুক দিয়ে হামলা চালায়।  স্থানীয় সংবাদমাধ্যম লা প্রভেন্সকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, মসজিদের সামনে একই পরিবারের চারজনসহ মোট আটজন আহত হয়েছে। এর মধ্যে সাত বছর বয়সী একজন মেয়েশিশুও  হামলার শিকার হয়েছে।

লা প্রভেন্স সূত্রে বিবিসি আরও জানায়, দুই হামলাকারীর হাতে হ্যান্ডগান ও শটগান ছিলো। তারা রেনাল্ট সিলোতে এসে গুলি ছুড়তে শুরু করে।

তবে পুলিশ এখনই একে সন্ত্রাসী হামলা বলতে নারাজ। স্থানীয় প্রসিকিউটরের অফিস থেকে দেওয়া বিবৃতির ভাষ্য 'অ্যাভিগোনের হামলাকে আমরা এখনই সন্ত্রাসী হামলা  বলতে পারছি না। জেলা ম্যাজিস্ট্রেট লরা চবাদ বলেন, স্থানীয় কয়েক তরুণের বিবাদের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি।'

এর আগে বৃহস্পতিবার প্যারিসের ক্রিটেল এলাকায় মসজিদের সামনে গাড়ি হামলা চালানো হয়। ওই চালককে গ্রেফতারও করেছে পুলিশ। তবে সেই ঘটনায় কেউ আহত হয়নি।

 

লন্ডনে এবার মুসুল্লিদের উপর গাড়ি হামলা

আইএসের হামলার প্রতিশোধ নিতে প্যারিসের মসজিদে হামলার চেষ্টা

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ