সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা

শর্ত না মানলেও আলোচনায় প্রস্তুত কাতার: আল থানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবসহ চার দেশ কর্তৃক কাতারের উপর আরোপিত  শর্তকে অগ্রহণযোগ্য এবং তা না মানার জন্যই দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। শনিবার ইতালির রোমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

আল থানি বলেন, এই দাবিগুলো সন্ত্রাসবাদ দমনের জন্য নয়, বরং কাতারের সার্বভৌমত্ব ক্ষুন্ন করার জন্যই এই অযৌক্তিক শর্তারোপ করা হয়েছে। তবে তিনি জানান শর্ত না মানলেও কাতার এখনও আলোচনা করতে প্রস্তুত।

৫ জুন সন্ত্রাসবাদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরসহ ৬ দেশ। এরপর সম্পর্ক পুনর্গঠনের জন্য চার দেশ মিলে কাতারকে ১৩টি শর্ত দেয়। শর্ত পূরণের জন্য কাতারকে ১০ দিনের সময়ও বেধে দেয়া হয়েছিল।

শেখ মোহাম্মদ বলেন, ‘এই শর্তগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন আমরা গ্রহণ বা আলোচনা করতে না পারি।’ তিনি বলেন, যৌক্তিক দাবি নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি।

সৌদি জোট জানায় এই শর্ত না মানার কোনো বিকল্প নেই। তবে শেখ মোহাম্মদ আল থানি জানিয়েছেন, কাতার শর্ত  না মানার সিদ্ধান্তে অটল।

তিনি বলেন, আমরা প্রথম থেকেই জানিয়ে আসছি আমাদের অবস্থানে থেকে এই দাবি মানা সম্ভব নয়। সার্বভৌমত্বের উপর কোনো আঘাত আমরা মেনে  নিবো না।’ সূত্র: রয়টার্স।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ