সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

আবারও বাংলানিউজের বর্ষসেরা কর্মী মুফতি এনায়েতুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনজুম: মিডিয়ায় আলেমদের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাড়ছে স্বীকৃতি ও মূল্যায়ন। মুফতি এনায়েতুল্লাহ সেটিকেই স্পষ্ট করেছেন।

এ বছর শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ২৪ ডটকমের বর্ষসেরা কর্মী নির্বাচিত হয়েছেন তিনি। পোর্টালটিতে ইসলাম বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন মুফতি এনায়েতুল্লাহ।

নিউজ পোর্টালটির বর্ষপূর্তি উপলক্ষ্যে সেরা ৯ কর্মীর তালিকা প্রকাশ করা হয়। এতে স্থান করে নিয়েছেন কওমির তরুণ আলেম মুফতি এনায়েতুল্লাহ।

মুফতি এনায়েতুল্লাহ তার কাজের মাধ্যমে মেধার স্বাক্ষর রেখেছেন। চিনিয়েছেন নিজেকে। ইসলামকে সময়ের সঙ্গে উচ্চে তুলে রাখতে গবেষণাধর্মী কাজ ও মননশীলতা দুইই রয়েছে তার। আর তা ফুটে ওঠে তার লেখালেখি ও কাজে। মুফতি এনায়েতুল্লাহ বাংলানিউজের একটি নতুন মাত্রার পাঠক গোষ্ঠী তৈরি করেছেন। যারা আধুনিকমনষ্ক ও ধর্মপ্রাণ।

মুফতি এনায়েতুল্লাহ বাংলানিউজের কর্মী হিসেবে যোগ দেন ২০১৫ সালে। সে বছরই প্রথম সেরা কর্মী নির্বাচিত হন। ধারাবাহিক কাজের মাধ্যমে তিনি এ বছরও সেরার তালিকায় উঠে এসেছেন।

এ ব্যাপারে আওয়ার ইসলামের সঙ্গে আলাপে তিনি জানান, যে কোনো কাজের স্বীকৃতিই আনন্দের। বাংলা নিউজের মতো প্রথম সারির একটি নিউজপোর্টালে কাজ করতে পারাটাই আনন্দের। সেখানে সেরাদের তালিকায় স্থান পাওয়া অবশ্যই বেশি আনন্দের।

তিনি বলেন, আমি প্রতিনিয়ত এখান থেকে শিখছি এবং শিখে শিখে সামনে অগ্রসর হওয়ার মন্ত্র নিচ্ছি।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম-এর পক্ষ থেকে তরুণ উদ্যমী এ মিডিয়াকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন।

আরো পড়ুন: খন্দকার মনসুর আহমদ : আলোকিত অন্তর্লোক

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ