শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

এবার কাতারের পাশে দাঁড়াল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরবের নেতৃত্বে নয়টি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর ১৩ টি শর্ত দিয়ে ১০ দিনের সময় বেঁধে দিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইন। সৌদি জোটের বিরোধিতার মধ্যেই কাতারের প্রতি সমর্থন জানিয়েছে ইরান। রোববার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি কাতারের ওপর আরোপিত সৌদি জোটের অবরোধকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। খবর আল জাজিরার।
এ ব্যাপারে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে রবিবার টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট।
ফোনে কথা বলার সময় রুহানি কাতারের প্রেসিডেন্টকে আশ্বস্ত করে বলেন, কাতারের নাগরিক ও সরকারের পাশে ইরান আছে। একই অঞ্চলের দেশগুলোর মধ্যে বিরোধ দেখা দিলে চাপ, হুমকি বা অবরোধ করে সমাধান হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, এই অবরোধ আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভাই হিসেবে, প্রতিবেশী দেশ হিসেবে আমাদের আকাশপথ, স্থল ও সমুদ্রবন্দর কাতারের জন্য সবসময় খোলা থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
চলতি মাসের ৫ তারিখ সৌদির নেতৃত্বে কাতারের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন শুরু হয়। অবরোধ তুলে নেয়ার শর্ত হিসেবে ১৩ টি শর্ত উল্লেখ করে ১০ দিনের সময় বেঁধে দিয়েছে চার দেশ।
তবে কোনোভাবেই সেই দাবিগুলো গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে দোহা। তারপরেও সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর দেয়া শর্ত পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছে কাতার।
ইতোমধ্যেই শর্তগুলোর বিপক্ষে মুখ খুলেছে তুরস্ক। এবারে ইরানও কাতারের প্রতি সমর্থন জানাল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ