মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জাবির মাহমুদ এর দুটি ঈদের ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

         ঈদের চাঁদ
মেঘের ভাঁজে হাসল ঈদের চাঁদ
সেই খুশিেত দুঃখ পালায়
  খুশিরা উন্মাদ।
আনন্দরা আকাশ ঠোঁটে ঝুলে
থোকায় থোকায় টপকে পড়ে
   পুষ্প এবং ফুলে।
যায় ছড়িয়ে সুবাস হাওয়ার রথে
বাঁধনহারা ফুর্তিরা সব
   নাচে পথে পথে।
খুশির হাওয়া বাঁজায় পাতার বাঁশি
বুকের গাঙে প্রীতির নাচন
   ছন্দ রাশি রাশি।
 আকাশ ফেঁটে জাগলো ঈদের চাঁদ
  সেই খুশিতে দুঃখ পালায়
  খুশিরা উন্মাদ।
            সবকিছু মামাদের
        আমাদের ঈদ নেই
       চোখজুড়ে নিঁদ নেই,
      রেষারেষি জিদ নেই
      আলোকিত হৃদ নেই
      নেই নেই কোনকিছু,
আমাদের আমাদের আমাদের
         সব সব সবকিছু,
মামাদের মামাদের মামাদের।
      আমাদের ঘুড়ি নেই
      জামা জুতো চুড়ি নেই,
       তেলতেলে ভুঁড়ি নেই
      চাল ডাল মুড়ি নেই
        নেই নেই কোনকিছু,
 আমাদের আমাদের আমাদের
        সব সব সবকিছু,
মামাদের মামাদের মামাদের।
   আমাদের গাড়ি নেই
   বিল্ডিং বাড়ি নেই,
   জামদানি শাড়ি নেই
     সুন্দরী নারী নেই
    নেই নেই কোনকিছু,
 আমাদের আমাদের আমাদের
    সব সব সবকিছু,
মামাদের মামাদের মামাদের।
      আমাদের সুখ নেই
    না পাওয়ার দুখ নেই,
    হাসিমাখা মুখ নেই
     খুশিভরা বুক নেই
     নেই নেই কোনকিছু,
আমাদের আমাদের আমাদের
        সব সব সবকিছু,
মামাদের মামাদের মামাদের।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ