বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হাফেজ তরিকুলকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলামের তেলাওয়াত শুনে মুগ্ধ হযে নগদ অর্থ দিযে পুরস্কৃত করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

শুক্রবার রাতে নিজের অফিসে হাফেজ তরিকুল ইসলামকে পুরস্কৃত করেন তিনি। এসময় তার উস্তাদ মারকাজুত তাহফিজ ইন্টারনেশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরীও সঙ্গে ছিলেন।

হাফেজ তরিকুল ইসলাম রাজধানীর মারকাজুত তাফিজের ছাত্র। বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানায়। গত চলতি মাসে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১০৩টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে।

১৬ জুন দেশে আসার পর হাফেজ তরিকুল ইসলামকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সংবর্ধনা দেয়। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্রমন্ত্রী তার তেলাওয়াত শুনেন এবং মুগ্ধ হয়ে নগদ অর্থ প্রদান করেন।

শুভেচ্ছা সংবর্ধনায় ভাসছেন বিশ্বজয়ী হাফেজ তরিকুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ