মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

শিবচরে গরিবদের ঈদ সামগ্রী দিল কওমি ছাত্র পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরের শিবচরে ‘কওমি ছাত্র পরিষদ শিবচর উপজেলা’র উদ্যোগে গরীব, অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

এতে প্রধান অতিথি ছিলেন, শিবচর থানা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব সামসুজ্জামান খান ও বর্ষীয়ান আলেমে দীন মাওলানা আকরাম হুসাইন৷ বিশেষ অতিথি ছিলেন, শিবচরের পৌর মেয়র জনাব আওলাদ হোসেন খান৷

পৌর মেয়র তার বক্তব্যে বলেন, কওমি ছাত্রদের এমন একটি মানবিক উদ্যোগ গ্রহণ সত্যিই প্রশংসানীয়৷ এদের দেখে সমাজের বিত্তবানেরা অনুপ্রণিত হবে বলে আশা করি৷ আমরা সার্বিকভাবে আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো৷ ভবিষ্যতে আমরাও আপনাদের সাথে কাজে অংশ নেবো৷ আপনাদের কাজকে আরো ব্যাপকতর করুন৷

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কওমি পড়ুয়াদের এমন সুন্দর উদ্যোগ দেখে আমরা দারুণ অভিভূত হয়েছি৷ এটি শিবচরের আলেম উলামার জন্য একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করবে৷ ‘কওমিওয়ালারা শুধ নেয়’_এ ধারণাকে ভুল প্রমাণিত করে আপনাদের এই সাহসী উদ্যোগ সামগ্রিকভাবে কল্যাণকর হিসেবে বিবেচিত হবে৷ আমরা যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে থাকবো৷

পরিষদের আহ্বায়ক কেএম ইমরান হুসাইনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, শিবচর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা যুবায়ের আহমদ কাসেমি, চকবাজার মসজিদের খতিব মুফতি সাঈদ আহমদসহ স্থানীয় উলামায়ে কেরাম৷

[শুধু পরীক্ষা নয়, সার্বিক প্রস্তুতিই জামিয়াতুস সুন্নাহ’র সাফল্যের রহস্য]

পরিষদের সদস্য সচীব মাওলানা আল আমিন খান বলেন, ইসলামের মানবিক দিকগুলোর সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতেই আমাদের এ উদ্যোগ৷ আজ আমরা শতাধিক অসহায়দের হাতে ঈদ সামগ্রী তুলে দিচ্ছি৷ আগামীতে আমরা আরো ব্যাপকভাবে এমন আয়োজন করে কমপক্ষে ৫০০মানুষকে সহযোগিতা করতে চাই৷ কওমি ছাত্ররাও যে সামাজিক কাজে অংশ নেয় আজকের আয়োজন তারই একটি উদাহরণ৷ তিনি বলেন, আমরা স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে সামাজিকভাবে অবদান রাখতে চাই৷ আধুনিক, উন্নয়নশীল, মানবিক সুন্দর সমাজ গঠনে সার্বিকভাবে সবার কল্যাণে কাজ করতে চাই৷

শিবচরের বিজয়-৭১ রোডস্থ ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাওলানা শাহাদাৎ হুসাইন, কারী সাজ্জাà