সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল

বাগদাদি নিহতের ব্যাপারে ১০০ ভাগ নিশ্চিত রুশ সিনেটর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদি রুশ বিমান হামলায় নিহতের ব্যাপারে ১০০ ভাগ নিশ্চিত বলে জানিয়েছে।

রাশিয়ার জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির প্রধান ভিক্টোর ওজেরভ এ কথা বলেছেন। তার বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে।

ওজেরভ বলেন, “আমি মনে করি বাগদাদির মৃত্যুর খবর এখন ১০০ ভাগ সত্যের কাছাকাছি। কারণ মৃত্যুর খবরের পর আইএস এখন পর্যন্ত তাকে কোথায় দেখায় নি। এই বাস্তবতা আমাদের বাগদাদির মৃত্যুর বিষয়ে আরো বেশি আস্থাশীল করে তুলছে।”

কয়েকদিন আগে রাশিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গত ২৮ মে রাতের বেলায় রুশ সুখোয় জঙ্গিবিমান রাকার কাছে একটি সন্ত্রাসী অবস্থানে ১০ মিনিট ধরে হামলা চালায়। ওই রাতে বাগদাদিসহ দায়েশের শীর্ষ সন্ত্রাসী কমান্ডাররা রাকা থেকে তাদের লোকজন সরিয়ে নেয়ার বিষয়ে বৈঠকে বসেছিল। বিভিন্ন চ্যানেলে তথ্য নিয়ে রাশিয়া পরে জানিয়েছিল যে, হামলায় বাগদাদি মারা গিয়ে থাকতে পারে। কিন্তু এখন সিনেটর ওজেরভ বলছেন, তার মৃত্যুর বিষয়টি প্রায় একশ ভাগ নিশ্চিত।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ