সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল

ঈদের নিরাপত্তায় রাজধানীজুড়ে থাকবে আনসার বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীজুড়ে নিরাপত্তা দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার স্টাইকিং ফোর্স (এএসএফ)।

আজ শনিবার দুপুরে রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে এক নিরাপত্তা মহড়া দেওয়া হয়।

বিশেষ নিরাপত্তা মহড়ায় আনসার স্টাইকিং ফোর্সের (এএসএফ) কমান্ডার সৈয়দ ইফতেখার আলী বলেন, আজ থেকে ঈদের তিনদিন পর্যন্ত রাজধানীতে নিরাপত্তা দেবে আনসারের বিশেষ টিম। নিরাপত্তার স্বার্থে এক প্লাটুন আনসার সদস্য সার্বক্ষণিক কাজ করবে। রাজধানীর বিশেষ বিশেষ স্থানে সদস্যরা ভাগ হয়ে কাজ করবেন। ঈদে ছিনতাই ও চুরির ঘটনা অহরহ ঘটে থাকে। শুধু তাই নয়, অনেক সময় যাত্রীরা হয়রানি ও মলম পার্টির শিকার হন। এসব বিষয়গুলো আনসার সদস্যরা সার্বক্ষণিকভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, এ ছাড়া রাজধানীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে সে ক্ষেত্রে তাদের রিজার্ভ ফোর্স সহায়তা করবে। বিশেষ করে রাজধানীর জনবহুল এলাকা কমলাপুর রেলস্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, মহাখালি বাস টার্মিনাল ও গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে সার্বক্ষনিক তাদের সদস্যরা নিয়োজিত থাকবে।

ঈদে ঘুরে আসুন বাংলার তাজমহল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ