মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শাহনূর শাহীন-এর তিনটি ঈদের কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘরে ফেরার আনন্দ
 
বাঁশির হুইসেলে সম্বিত এলো
লঞ্চগুলো সারি সারি
ছোটন টোটনরা দল বেঁধেছে
যাবে সে গ্রামের বাড়ি।
 
ভীর ঠেলে যায় শ্রান্ত শরীরে
ঘাম ঝড়ে গায় বেয়ে
ঘর্মে শরীর ভিজে একাকার
ক্লান্তি এসেছে নেয়ে।
 
অবসাদ ভুলে লঞ্চসিড়িতে
কোনো মতে রাখে পা
সময় গতিতে স্রোতের সাথে
নাড়ীর টানে মিছে তা।
 
পথে পথে গায় নির্মল হাওয়া
প্রকৃতির কাছে টানে
শহুরে যান্ত্রিক যন্ত্রণা ভুলে
হৃদয়ে প্রশান্তি আনে।
 
ক্লান্ত ভ্রমণ পথ পাড়ি দিয়ে
ক্লান্তি থাকে নারে আর
ঘরে ফেরার এ সুখময় স্মৃতি
আসে ফিরে বারেবার।

ঈদের সানাই

ঈদের সানাই উঠলো বেজে
রমযানের ঐ রোযার শেষে
খুশির খবর যায় শুনিয়ে
চাঁদের বুড়ি মিষ্টি হেসে।

খোকা বলে আসবে বাবা
নতুন জামা জুতো নিয়ে
কোলাকুলি করবে সবে
নতুন জামা গায় জড়িয়ে।

খালেদ রুমি নকীব সবে
দল বেঁধে যায় ঈদগাহেতে
ঈদ এলো তাই ওরা সবে
আনন্দেতে উঠলো মেতে।

ত্যাগ বিয়োগের সিয়াম শেষে
খোদার রহম ঝড়ে পড়ে
ঈদ এলে তাই আনন্দ হয়
সব মুমিনের ঘরে ঘরে।

সমতার বন্ধন

ঈদ মানে একতা সমতার বন্ধন
ঈদ মানে উৎসব ভুলে ব্যথা ক্রন্দন।
ঘুরে ঘুরে দেখো সারা পৃথিবী জুড়ে
সোহার্দ বিরাজিত সবার অন্তপুরে।

বিভেদ ভুলে সবে ঈদগাহে এসেছে
চেয়ে দ্যাখো সবে এক কাতারেই নেমেছে।
ছোট কিবা বড় হোক কিবা গরীব ধনী
ডাকে এক প্রভুকেই গায় সবে সাম্যধ্বনি।

সবে এক সত্ত্বার গুনগান গেয়ে যায়
আল্লাহর রহমত বারিধারা নেমে যায়।
মহামিলনের এই দিন ঘুরে আসে বছরে
উৎসব হয় ঈদে মুমিনের ঘরে ঘরে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ