বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শরীয়তপুরে মাদরাসাছাত্রী হত্যায় বিচারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার হাটুরিয়া পাচকাঠি গ্রামে  খলিলুর রহমান ইসলামিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌসীকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত  স্থানীয় পাঁচকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে গ্রামের কয়েক হাজার নারী পুরুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশ নেয়।

স্থানীয় প্রভাবশালী আব্দুর রাজ্জাক দেওয়ানের বখাটে পুত্র নোমান সিদ্দিক মাদরাসায় যাওয়ার পথে জান্নাতুল ফেরদৌসীকে প্রায় ৭ মাস আগে অপহরণ করে নিয়ে ধর্ষণ করে। এরপর স্থানীয়দের হস্তক্ষেপে বিয়ে হয় নোমান সিদ্দিকীর সাথেই। বিয়ের পর থেকেই শ্বশুরালয়ে বিভিন্ন সময় ধারাবাহিকভাবে নির্যাতনের শিকার হচ্ছিল জান্নাতুল ফেরদৌসী। এর পর চলতি জুন মাসের ১৫ তারিখ বৃহস্পতিবার রাতে স্বামী নোমান সিদ্দিকিসহ শশুরালয়ের মানুষেরা জোড়পূর্বক বিষ খাওয়ায়।

সংবাদ পেয়ে স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌসীকে মৃত ঘোষণা করেন। এ ব্যপারে  নিহতের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে ৭ জনকে আসামি করে গোসাইর হাট থানায় একটি মামলা দায়ের করেন। আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনসহ এলাকাবাসী।

ঈদ জামাতে জায়নামাজ ছাড়া কিছু না আনার আহ্বান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ