মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে অনলাইন গণমাধ্যমের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল ২১ জুন বৃহস্পতিবার কক্সবাজার সদর উজেলার ঈদগাঁওতে অনলাইন নিউজপোর্টাল ঈদগাঁও নিউজের উদ্যোগে  ‘আগামী দিনের সাংবাদিকতা অনলাইন সাংবাদিকতা’শীর্ষক আলোচনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এ যুগে অনলাইন গণমাধ্যম ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ মাধ্যমে দেশবিদেশের খবরাখবর মুহুর্তের মধ্যে বিশ্ববাসীর কাছে পৌছে যায়। এজন্য দিন দিন এর  জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

দিন যতই এগিয়ে যাচ্ছে দ্রুতেএ মাধ্যমের জনপ্রিয়তা ততই বৃদ্ধিপাচ্ছে। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বিনোদন, ক্রীড়া-সংস্কৃতির প্রচার ও প্রসারে অনলাইন মাধ্যম প্রশংসনীয় ভুমিকা রাখছে।

বৃহত্তর ঈদগাঁওর সর্বপ্রথম অনলাইন দৈনিক পত্রিকা ‘ঈদগাঁও নিউজ ডটকম’ কর্তৃআয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মো. নুর ছিদ্দিক।

গতকাল বিকেলে বাজারের হোটেল নিউ স্টারে অনুষ্ঠিত এ আলোচনায় সুধীদের মধ্যে বক্তব্য দেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মো. খায়রুজ্জামান, প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ ছব্বির আহমদ এম.এ, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সভাপতি সিরাজুল হক মেম্বার, ব্যবসায়ী প্রতিনিধি ও রাজনীতিক মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, সমাজ সেবক ও রাজনীতিক ডা. আলহাজ আমির সোলতান, ঈদগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ আবদুচ্ছালাম।

ইফতার মাহফিলে মাহে রমজানের গুরুত্ব ও শিক্ষা বিষয়ে আলোচনা করেন বৃহত্তর ঈদগাঁও ইমাম সমিতি সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী, ইসলামাবাদ মারকাজে আমেনা মাদ্রাসার শিক্ষা পরিচালক হাফেজ মাও. ক্বারী তৈয়ব জালাল ও সরকারী প্রাথমিক প্রধান শিক্ষক মো. মারুফ অর রশিদ।

ঈদগাঁও নিউজ ডটকম এর প্রকাশক ও চেয়ারম্যান মো. রেজাউল করিমের সঞ্চালনায় আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুর রহিম আমানী, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র দ্বিতীয় কর্মকর্তা দেবাশীষ সরকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তাহের চৌধুরী, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ