সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল

কাতার-সৌদি দ্বন্দ্বে পাকিস্তান কোনো পক্ষ নেবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতার-সৌদি আরব দ্বন্দ্বে পাকিস্তান কোনো পক্ষ নেবে না  বলে জানিয়েছে দেশটি।

বুধবার সিনেট কমিটিকে ব্রিফ করার সময়ে বিষয়টি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।

তিনি বলেন, পাকিস্তান অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। এ ছাড়া, মধ্যপ্রাচ্যের বিষয়ে নিরপেক্ষ অবস্থান পাকিস্তান বজায় রাখবে বলেও জানান তিনি।

সৌদি আরব, মিশর, বাহরাইন, ইয়েমেন, লিবিয়া এবং সংযুক্ত আরব আমিরাত চলতি মাসের ৫ তারিখে কাতারের সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

এ ছাড়া, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল রাহিল শরীফের যোগ দেয়ার বিষয়েও কথা বলেন তিনি। পাক সিনেটকে তিনি অবহিত করেন যে জেনারেল শরীফ ব্যক্তিগত ভাবে এ জোটে যোগ দিয়েছেন।

অবশ্য এর আগে, শরীফকে এ পদে যোগ দেয়ার জন্য এনওসি সরকার মঞ্জুর করেছে বলে নিশ্চিত করেছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

ঈদ না ইদ : একটি অপরাজিত লড়াকু বর্ণের ভালোবাসা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ