সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল

আইএস এর বিরুদ্ধে মসজিদ ধ্বংসের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর মসুলের বিখ্যাত আল-নুরি মসজিদ বোমা মেরে উড়িয়ে দেয়ার অভিযোগ করেছে ইরাকি সেনাবাহিনী।

ইরাকি সেনাবাহিনী বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে, নিজেদের সংবাদ মাধ্যম ‘আমাক’-এ এক বিবৃতি দিয়ে আইএস দাবি করেছে, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী মসজিদটি ধ্বংস করেছে।

আইএসের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থানে থাকা ইরাকি বাহিনীর কমান্ডারের দাবি, মসজিদটি থেকে তাদের অবস্থান যখন ১৫ মিটার দূরে ছিল তখনই আইএস ওই ‘ঐতিহাসিক ধ্বংসযজ্ঞ চালায়।’

ইরাকে থাকা এক ঊর্ধ্বতন মার্কিন কমান্ডার বলেন, ‘আমাদের ইরাকি নিরাপত্তা বাহিনীর অংশীদাররা যখন আল-নুরি মসজিদের কাছাকাছি ছিল, তখন ইরাকের এই বিখ্যাত সম্পদ ধ্বংস করে আইএস।’

বিমান থেকে ধারণ করা ছবিতে দেখা যায়, মসজিদ ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসের খবরে প্রকাশ, এর আগেও ইরাক ও সিরিয়ার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করেছে আইএস।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ