বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি, ১০ জুলাই থেকে আবেদন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। মঙ্গলবার বিকালে পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এ বিজ্ঞপ্তি প্রকাশ  করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৮তম বিসিএসের জন্য ১০ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হবে। ১০ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

এবারই প্রথম বাংলার পাশাপাশি ইংরেজিতেও বিসিএস পরীক্ষা দেয়া যাবে। এছাড়া বাংলাদেশ বিষয়াবলির ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের আলাদা প্রশ্ন থাকবে।

৩৮ তম বিসিএসের সার্কুলার দেখতে ক্লিক করুন

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানান, ৩৮তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ২৪টি পদে নিয়োগ দেয়া হবে।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ ও পুলিশ ক্যাডারে ১০০ পদসহ সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ রয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ