সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

কমতে পারে মোবাইল ফোনের কলরেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন মোবাইল ফোনের কলরেট আরো কমানো হতে পারে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কথা প্রতিমন্ত্রী বলেন গ্রাহকদের কথা বিবেচনা করে মোবাইল কলরেট প্রয়োজনে আরো কমানো হবে।

সংসদে তিনি জানান, মোবাইলে ফোনের কলরেটের সর্বনিম্ন অবস্থানের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বর্তমানে দেশে সর্বনিম্ন ২৫ পয়সা থেকে সর্বোচ্চ দুই টাকা কলরেট নির্ধারিত রয়েছে। এরপরেও গ্রাহকদের সহজলভ্যতার কথা বিচেনা করে আরো কমানো যেতে পারে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ-সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সদস্য দিলারা বেগম। লিখিত জবাবে তিনি জানান, প্রতিযোগিতামূলক মার্কেটে মোবাইল কম্পানিগুলো নির্ধারিত কলরেটের মধ্যেই তাদের ব্যবসা পরিচালনা করে। পার্শ্ববর্তী দেশসমূহের তুলনায় এটি যথেষ্ট কম।

তিনি জানান, বর্তমানে দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১৩ কোটি ৩১ লাখ ১৪ হাজার ২০৬ এবং ইন্টারনেট গ্রাহক সংখ্যা সাত কোটি ৭৭ হাজার ৯৬৯।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ