মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক ভারতে এআই-নির্মিত অশ্লীল কনটেন্টের টার্গেট মুসলিম নারীরা মাওলানা ইসমাঈল বরিশালী অসুস্থ হয়ে ফের হাসপাতালে, দোয়া কামনা ১৬ দেশের ২৫০ রাজকীয় ওমরাহযাত্রী মদিনায় পৌঁছাবেন বুধবার সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের 

রমজান উপলক্ষ্যে কাতার আমিরের বিশেষ ক্ষমায় মুক্তি পেলো ২৪ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রমজান উপলক্ষ্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানীর ক্ষমায় মুক্তি পেয়েছেন ২৪ প্রবাসী বাংলাদেশি।

প্রতি বছরের মতো এবারও রমজানে বেশ দেশি-বিদেশি বেশ কিছু সাজাপ্রাপ্ত কারা বন্দিকে ক্ষমা করেছেন তিনি। এর অংশ হিসেবেই মুক্তি পাচ্ছেন এসব প্রবাসী। কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

কাতারের পথে মার্কিন যুদ্ধজাহাজ!

মুক্তিপ্রাপ্তদের দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

কারাসূত্রে জানা গেছে, ক্ষমাপ্রাপ্ত বন্দিদের মধ্যে ১০ জন মাদক সেবন, পরিবহন ও বিভিন্ন বাণিজ্যিক অপরাধে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছিলেন। এছাড়াও চুরি, দুর্নীতি, প্রতারণা ও কাগজপত্র জাল এবং চেক জালিয়াতি সম্পর্কিত অপরাধে সাজাপ্রাপ্ত ছিলেন আরও ১০ জন। অবৈধ যৌন সম্পর্কের অভিযোগে আটক ছিলেন দু’জন নারী। কাতারে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অপরাধে একজন এবং ব্যভিচারের অপরাধে আরও একজন বাংলাদেশি সাজা ভোগ করে আসছিলেন।

কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর ড. সিরাজুল ইসলাম জানান, কাতারে বর্তমানে প্রায় চার লাখ বাংলাদেশি কর্মী বাস করছেন। প্রতি বছর কাতারের আমির বিভিন্ন দেশের সাজাপ্রাপ্ত আসামিদের ক্ষমা করে থাকেন, এ বছরও সেই ধারাবাহিকতায় ২৪ জন বাংলাদেশি আসামি ক্ষমার তালিকাভুক্ত হয়েছেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ