মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক ভারতে এআই-নির্মিত অশ্লীল কনটেন্টের টার্গেট মুসলিম নারীরা মাওলানা ইসমাঈল বরিশালী অসুস্থ হয়ে ফের হাসপাতালে, দোয়া কামনা ১৬ দেশের ২৫০ রাজকীয় ওমরাহযাত্রী মদিনায় পৌঁছাবেন বুধবার সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের 

বিত্তবানরা যাকাত আদায় করলে এদেশে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না: ইঞ্জিনিয়ার আশরাফুল আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুজলা সুফলা শস্য-শ্যামলা স্বাধীন বাংলাদেশের জনগণকে আজও দারিদ্রতার সাথে যুদ্ধ করে বাঁচতে হয়। অথচ হাজার হাজার কোটিপতি রয়েছে এদেশে। যাদের অর্থের থেকে ইসলামের ফরজ বিধান যাকাত আদায় করলে এদেশের মানুষকে আজ না খেয়ে রাস্তায় দিন কাটাতে হত না। রমযান মাস যাকাত আদায়ের একটি উত্তম ও অন্যতম সময়। এ সময় আমাদের সকলের উচিৎ যাকাত আদায় করে ঈদ-উল-ফিতরের আগেই দেশকে দারিদ্রতা মুক্ত করতে সহায়তা করা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ পল্লবী থানা শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে রুপায়ন কমিউনিটি সেন্টারে গত ১৬ই জুন "দারিদ্র্য বিমোচনে রমযানের ভূমিকা"-শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম উপরোক্ত কথা বলেন।

থানা সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের মুহাম্মাদ মোশাররফ হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া, নগর উত্তরের সদস্য আবুল হোসেন সহ সহযোগী সকল সংগঠনের দায়িত্বশীল ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ