সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী

গুম-খুন হওয়া ১ হাজার নেতা-কর্মীর আত্মীয়কে তারেকের ঈদ উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকার বিরোধী আন্দোলনে গুম-খুন ও পঙ্গুত্বের শিকার এবং নির্যাতিত প্রায় এক হাজার পরিবারকে ঈদ উপহার দিচ্ছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

সারাদেশে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা এই উপহার সামগ্রী নিয়ে গত দুই দিন ধরে বাড়ি বাড়ি গিয়ে এ উপহার পৌঁছে দিচ্ছেন।

ঈদ উপহারের মধ্যে আছে- শাড়ি, লুঙ্গি, জায়নামাজ, বিস্কুট, পোলাওয়ের চাল, দুধ, চিনি, লাচ্চা সেমাই, খেঁজুর, চকলেট প্রভৃতি। সেইসঙ্গে তারেক রহমান স্বাক্ষরিত ঈদের শুভেচ্ছা কার্ড। যুক্তরাজ্য বিএনপি আর্থিক সহযোগিতা দিয়েছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, ২০১৪-১৫ সালের সরকারবিরোধী আন্দোলনে যে সব নেতা-কর্মী নিহত ও পঙ্গু হয়েছেন তাদের তালিকা করা হয় তারেক রহমানের নির্দেশে। তাদের পরিবারকে সব ধরনের সহযোগিতা-সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করে বিএনপি। পরে আরো যারা খুন-গুমের শিকার হন তাদের নাম এই তালিকায় যুক্ত করা হচ্ছে। আর এ তালিকা তৈরিতে সর্বাত্মক সহায়তা করছে জাতীয়তাবাদী হেল্প সেল নামের একটি সংগঠন। তারেক রহমানের প্রচেষ্টায় গত বছর থেকে সারা দেশের ক্ষতিগ্রস্থ নেতা-কর্মীদের পাশে দাঁড়ানোর কর্মসূচি বাস্তবায়ন চলছে।

এসব বিষয়ে দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “স্বজন হারানো পরিবারগুলোকে স্বজন ফিরিয়ে দেয়ার ক্ষমতা নেই কারো। সন্তান হারানো মায়ের, ভাই হারানোর বোন-ভাইয়ের, স্বামী হারানো স্ত্রীর এবং পিতা হারানো সন্তানের শূন্যস্থান পূরণ করার ক্ষমতা কারো নেই। তবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আন্তরিকতায় সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত উদ্যোগ ও প্রচেষ্টায় অসহায়, হতাশাগ্রস্থ, ম্লান মুখগুলোতে দেখা যাবে খানিকটা তৃপ্তিকর হাসি।”


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ