মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকায় বিশেষ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের নতুন আতঙ্ক চিকুনগুনিয়া রোধে বিশেষ অভিযান শুরু করেছে   স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সব মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ ও ইনস্টিটিউট, হেলথ টেকনোলজি ইনস্টিটিউটসহ সব ধরনের স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বাস্থ্য ও চিকিৎসা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী একযোগে এ অভিযানে অংশ নেবেন।

শনিবার (১৭ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার ৯২টি পয়েন্টে টিমের সদস্যরা ভাগ হয়ে একাধারে সচেতনতামূলক প্রচারণা, এডিস মশা নিধনের জন্য মশার উৎপত্তিস্থল ধ্বংস এবং ওষুধ ছিটাবেন। তাদের এ অভিযানে স্বাস্থ্য অধিদফতর ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরে এক প্রেস ব্রিফিংয়ে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, এডিস মশা থেকেই চিকুনগুনিয়া ছড়ায়। পাশাপাশি ডেঙ্গু ও জিকা ভাইরাসও ছড়ায় এই এডিস মশা থেকে। ফলে এ মশা নির্মূল করা না গেলে এসব রোগের ঝুঁকি থেকেই যাবে।

তিনি আরও বলেন, ২০ হাজারের বেশি চিকিৎসা শিক্ষার্থী নিয়ে এমন সামাজিক আন্দোলনমূলক অভিযান দেশে এটাই প্রথম। শনিবার কেবল প্রচারণাই নয়, চিকুনগুনিয়া রোগ নির্ণয় করা হবে এবং সিটি কর্পোরেশনের সহায়তায় মশার ওষুধ ছিটানো হবে।

চিকুনগুনিয়ায় ওষুধ ব্যবহারে সতর্কতা জরুরি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ