বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

রাজধানীতে তিন সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীতে নিজ হাতে তিন সন্তানকে শ্বাসরূদ্ধ করে হত্যার পর নিজেও আত্মহত্যা করলেন এক মা। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর তুরাগে কালিয়াটেক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন মা রেহানা পারভিন (৩৪) এবং তার বড় মেয়ে শান্তা (১৩), মেজো মেয়ে শেফা (৯) ও ছোট ছেলে মুসাম্মিম সাদ (১)।

এ ব্যাপারে তুরাগ থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন,  মা নিজে তিন শিশুকে শ্বাসরূদ্ধ করে হত্যা করার পর নিজে সিলিং এর সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তিন শিশুর গলায় শক্ত করে ওড়না আঁটা ছিল।

আত্মহত্যাকারীর স্বামী মোস্তফা কামাল বলেন, রাত ১টার দিকে বাসায় ফিরে এ ঘটনা দেখে চিৎকার শুরু করি। পরে পুলিশ এসে মা ও সন্তানদের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে বলেও জানান ওসি মাহবুবে খোদা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ