সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে কমিটি ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হতাহত ৫ এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ

ফের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে পারেন মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে পারেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সম্প্রতি এক অনুষ্ঠানে মাহাথির মোহাম্মদ এর করা মন্তব্যে এই সম্ভাবনা তৈরি হয়েছে।

গতকাল মঙ্গলবার ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে মাহাথির মোহাম্মদ বলেছেন, প্রয়োজন হলে তিনি আবার প্রধানমন্ত্রী পদে ফিরবেন। ৯১ বছর বয়সী মাহাথির বলেন, আগামী বছরের নির্বাচনের পর যদি গ্রহণযোগ্য কোনো প্রার্থী না পাওয়া যায় তাহলে তিনি প্রধানমন্ত্রী পদে ফিরে আসার বিষয়টি বিবেচনা করবেন। খবর চ্যানেল নিউজএশিয়ার

মাহাথির মোহাম্মদ দীর্ঘ ২২ বছর প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে তিনি অবসরে যান। কিন্তু এখনো মালয়েশিয়ানদের মধ্যে তার প্রভাব অক্ষুন্ন রয়েছে। তিনি বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সমালোচনা করে আসছেন। নাজিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, যদিও তিনি বারবার অস্বীকার করেছেন। প্রধানমন্ত্রী নাজিব প্রশাসনে তার সমালোচকদের সরিয়ে দিয়েছেন। তার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদও হয়েছে। প্রতিবাদে মাহাথির মোহাম্মদও অংশ নিয়েছেন।

মাহাথির বলেন, তিনি ফের প্রধানমন্ত্রী হতে চান না। কিন্তু আগামী বছরের মাঝামাঝিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিরোধীদের নেতৃত্ব দেবেন যদি সব দল সম্মত হয়। আর যদি বিরোধী দল জয়ী হয় তাহলে অন্য কোনো প্রার্থী না পাওয়া গেলে প্রধানমন্ত্রী পদে তিনি আবার বসবেন। তবে প্রধান শর্ত, সবাইকে একমত হতে হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ