মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাবির ৫ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী জানান, মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংগঠনটির ৮ নেতাকর্মীকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি ও ভাষাবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আরিফুল ইসলাম আরিফ, একই বিভাগের দ্বিতীয় বর্ষের কাজী তানভীর আহমেদ, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের শামস-ই-তাবরিজ প্রান্ত, আইন বিভাগের তৃতীয় বর্ষের আহসান হাবিব সজীব, ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের আবু ইউনুস।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, 'সিসিটিভি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।'

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে বিজয় একাত্তর হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফের সঙ্গে হলের ডিপার্টমেন্টাল স্টোরে ইসমাইল নামের এক শিক্ষার্থীর ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে দফায় দফায় ওই শিক্ষার্থীকে মারধর করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

এতে ওই শিক্ষার্থী কয়েকবার বমি করেন। পরে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঘটনার পরদিন শুক্রবার হল প্রশাসন সিসিটিভির ফুটেজ দেখে আটজনকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে।

ইফতারের দশ মিনিট পূর্বে আজানের অভিযোগে বিটিভির বিরুদ্ধে মামলা!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ