শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কাবা ঘর কিভাবে ধোয়া বা পরিস্কার করা হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব হাসান: আল্লাহ তায়ালার পবিত্র ঘর- যাকে আমরা ‘বায়তুল্লাহ’ নামে জানি। সকল মুসলমান বায়তুল্লা ধোয়া বা পরিস্কার বিষয়ে অবগত। কিন্তু আমরা অনেকেই জানি না বায়তুল্লাi কিভাবে ধোয়া হও।

হযরত রাসুলে আকরাম সা বায়তুল্লাহ পরিস্কার করার পদ্ধতি সম্পর্কে সাহাবা কেরামদের দেখিয়ে গেছেন। সেই তথ্য অনুসারে প্রতি বছর খানায়ে কাবাকে জমজম কুয়ার পানি দ্বারা ধোয়া হয় এবং তার উপর সুগন্ধি ছেটানো হয়। ১৪০০ বছর ধরে খানায়ে কাবাকে এইভাবেই পরিচ্ছন্ন করা হচ্ছে।

সৌদি রাজপরিবারের সদস্যরা কাবাঘর ধোয়ার এই কাজ আঞ্জাম দিয়ে থাকেন। জমজমের পানিতে কাপড় ভিজিয়ে, সেই কাপড় দ্বারা কাবাঘরের ভেতরের দেয়াল পরিস্কার করা হয়। এই কাজ আঞ্জাম দেয়ার একদিন আগে থেকেই জোর প্রস্তুতি শুরু হয়ে যায়।

তায়েফের গোলাপের পানি, দামি আতর ও সুগন্ধি মেশানো হয় জমজমের পানিতে। কাবাঘর ধোয়ার পর, তোয়ালে দ্বারা পানি মুছে ফেলা হয়। মেহমানরা চলে যাওয়ার পর পরিচ্ছন্ন মেঝে কাপড় দ্বারা ঢেকে ফেলা হয়। তখন দেয়ালের উপর জমজমের পানিতে ভেজানো, গোলাপজলের পানি মিশ্রিত সাদা কাপড় দিয়ে মুছে দেওয়া হয়।

জমজমের পানিতেও বিভিন্ন ধরনের দাসি সুগন্ধি মেশানো হয় এবং সেই পানি মেঝেতে ছিটিয়ে খেজুরপাতা দ্বারা পরিষ্কার করা হয়।

কাবার ভেতরের দেয়াল ৩ মিটার লম্বা এবং তার ছাদ সবুজ রেশমের কাপড় দ্বারা আবৃত। সাধারণত বায়তুল্লাহ ধোয়ার এই কাজ ২ ঘন্টার মধ্যেই করা হয়ে থাকে।

মাসজিদুল হারাম ও পবিত্র কাবার পরিচ্ছন্নতার কাজ যেভাবে করা হয়