সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

যে সব খাবার মানুষের বিবেক-বুদ্ধি বাড়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানুষের স্মরণশক্তি এবং বিবেক বুদ্ধি বাড়ানোর জন্য অনেক কিছু উপকরণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে উপযুক্ত খাদ্য খাবার। ভাল খাবার খেলে মানুষের বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়।

মহানবী হযরত মুহাম্মাদ সা. বলেছেন, বেশি করে লাউ খাবে, কেননা তা তোমাদের স্মরণশক্তি এবং বিবেক বুদ্ধি বৃদ্ধিতে সহায়তা করে।

ইমাম রেজা বলেছেন, সিরকা বা ভিনেগার মানুষের বিবেকবুদ্ধি বৃদ্ধি করে। তিনি আরও বলেছেন, বেহ ফল (Quince) খেলে মানুষের বিবেক বুদ্ধি বৃদ্ধি পায়।

এমন কিছু খাদ্য আছে যা মস্তিষ্কের জন্য খুবই উপকারী এবং নিয়মিত সেবনে তা লেখাপড়া মনে রাখার জন্য সহায়ক।

ডিম: এটি গবেষণা দ্বারা সিদ্ধ যে নিয়মিত ডিম সেবন কারীদের সৃতিশক্তি অন্যদের থেকে ভালো হয়। মূলত ডিমের কুসুমে থাকা Choline পড়াশোনা মনে রাখতে সহায়ক।

ডালিমের জুস: ডালিমের জুসে আছে এন্টি অক্সিডেন্ট যা ফ্রি র‌্যাডিকেল এর বিরুদ্ধে কার্যকরী। ফ্রি র‌্যাডিকেল মস্তিষ্কের পক্ষে হানিকারক। পরীক্ষার দিনে আধাকাপ ডালিমের জুস আপনার পার্ফোরম্যান্স দারুন বাড়াবে।

তেল যুক্ত মাছ: মাছের তেলে থাকে ওমেগা ৩ ফ্যাটি এসিড যা অন্য খাবারে পাওয়া দুষ্কর। মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধিতে এটি আসলেই ভালো। ১০০ গ্রাম পরিমাণে মাছ সপ্তাহে অন্তত তিনবার খাবার অভ্যেস গড়ে তুলুন।

সূত্র: ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ