সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

চ্যাম্পিয়ন্স ট্রফি; রোজা রেখেই খেলছেন মঈন আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলা ডেস্ক: আজ থেকে শুরু হয়ে বিশ্বকাপের পর আইসিসির বৃহত্তম আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। একই সময়ে সিয়াম সাধনায় ব্রত হয়ে বিশ্বব্যাপী রোজা পালন করছেন মুসলিমরা।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ইংল্যান্ডে প্রতি রোজায় ১৯ ঘণ্টা পানাহার থেকে বিরত থাকতে হচ্ছে মুসলমানদের। রোজা রেখে ক্রিকেট খেলাটা স্বাভাবিক দৃষ্টিতে কষ্টসাধ্যই। তবে ইংলিশ ক্রিকেটার মঈন আলী রোজা রেখেই সবগুলো ম্যাচে খেলবেন বলে ঘোষণা দিয়েছেন। আজও তিনি রোজা রেখেই মাঠে নেমেছেন।

অতীতে রোজা রেখে ম্যাচ খেলে ইতিবাচক শিরোনামে খবরে এসে সমর্থকদের প্রশংসা কুড়িয়েছিলেন হাশিম আমলা, মঈন আলী, শহীদ আফ্রিদি, মুশফিকুর রহিমের মতো ক্রিকেটাররা।

তবে এবার বাংলাদেশের কেউ রোজা রেখে খেলছেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

চলমান সিয়াম সাধনার মাসেও মঈন আলী হাঁটছেন একই পথে।সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মঈন আলী বলেন, ‘রোজা রাখার পূর্বে আমাকে যথেষ্ট পানি পান করতে হবে। আমার রুটিন খুব একটা পরিবর্তন হয় না, তবে ম্যাচের আগে আমাকে ভালো করে ঘুমাতে হবে।’

দীর্ঘদিন ধরে নিয়মিত রোজা রেখে আসা এই ক্রিকেটার আরও জানান, পানাহারমুক্ত থেকে ক্রিকেট খেলার ব্যাপারটি যতটা না শারীরিক তার চেয়েও বেশি মানসিক, ‘আমি দীর্ঘদিন ধরে এটা করছি, তাই আমি এটা নিয়ে চিন্তিত নই। আমি এতে অভ্যস্ত এবং এটি শারীরিকের চেয়েও অধিকন্তু মানসিক ব্যাপার।’

‘ইসলামের জন্য ক্রিকেটও ছাড়তে পারি’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ