মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যুক্তরাষ্ট্রে হিজাব পরিহিতা নারীকে রক্ষা করতে গিয়ে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন যুক্তরাষ্ট্রে হিজাব পরিহিত মুসলিম নারীকে বিদ্বেষপ্রসূত আক্রমণ থেকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছেন দুই জন। কমিউটার ট্রেনে দুই মুসলিম নারীকে বিদ্বেষপ্রসূত গালিগালাজ করলে ওই দুই জন এক ব্যক্তিকে বাধা দেন।
তখন ছুরি নিয়ে আক্রমণ করে দুইজনকে আঘাত করে ওই ব্যক্তি, এতে ঘটনাস্থলে একজন নিহত আরেকজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।
পোর্টল্যান্ড শহরের হলিউড ট্রানসিট স্টেশনে ঘটে এই ঘটনা । মর্মান্তিক এই ঘটনার বর্ণণা দিয়ে পুলিশ কর্মকর্তা সার্জেন্ট পিট সিম্পসন বলেন, হামলাকারী ট্রেনের মধ্যে দুই মুসলিম নারীকে উদ্দেশ্য করে গালিগালাজ করছিল এবং যার অনেকগুলো বিদ্বেষপ্রসূত আক্রমণের শ্রেণীতে পড়ে। এই গালিগালাজের মধ্যে কিছু ব্যক্তি তাকে বাধা দেয় এবং তার আচরণ নিবৃত্ত করার চেষ্টা করে। যেসব মানুষকে উদ্দেশ্য করে সে চিৎকার করছিল তাদের সে আক্রমণ করে বসে ছুরি দিয়ে, এতে দুই জন নিহত ও একজন আহত হয়।
ছুরিসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যে দুই নারীকে আক্রমণাত্মক কথা বলা হচ্ছিল তারা পুলিশ আসার আগেই ঘটনাস্থল ত্যাগ করে। খবর বিবিসি।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ